78127
কবরীকে হারানোর এক বছর
আজ ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী, পরিচালক ও রাজনীতিক সারাহ বেগম কবরীর প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এই দিনের প্রথম প্রহরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কবরী করোনায় আক্রান্ত ছিলেন তিনি। ‘মিষ্টি মেয়ে’-খ্যাত এই মহাতারকার জন্ম ১৯৫২ সালের ১৯ জুলাই। বাবা কৃষ্ণদাস পাল। মা লাবণ্য প্রভা পাল। তার বাবার দুই বিয়ে। ছোট স্ত্রীর দ্বিতীয় মেয়ে মিনা পাল (কবরী)। সৎ মায়ের দুই মেয়ে, দুই ছেলে। ছোট মায়ের পাঁচ ছেলে, চার মেয়ে।বিজ্ঞাপনবিশাল পরিবার হলেও কবরী নিজেকে খুব অল্প বয়সেই আলাদা করেছেন- নিজ গুণে।১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে উঠেছিলেন তিনি। কাজ করেন টেলিভিশনে। এরপর দ্রুত সময়ে যুক্ত হন চলচ্চিত্রে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত গঠনে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। ১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক হয় কবরীর। এরপর ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘ঢেউয়ের পর ঢেউ’, ‘পরিচয়’, ‘দেবদাস’, 'অধিকার', ‘বেঈমান', ‘অবাক পৃথিবী’, ‘দীপ নেভে নাই’-এর মতো অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন এই কিংবদন্তি। ৫০ বছরের বেশি সময় চলচ্চিত্রে রাজ্জাক, ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, জাফর ইকবাল ও বুলবুল আহমেদের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী।ঢাকার চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন রাজ্জাক-কবরী। কবরী শেষ জীবনে একাধারে ছিলেন চলচ্চিত্র পরিচালক ও রাজনীতিক। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। যুক্ত ছিলেন অসংখ্য নারী অধিকার ও সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে। ২০১৭ সালে অমর একুশে গ্রন্থমেলায় তার আত্মজীবনীমূলক বই ‘স্মৃতিটুকু থাক’ প্রকাশ পায়। মৃত্যুর আগে কাজ করছিলেন তার পরিচালিত সরকারি অনুদান পাওয়া ছবি ‘এই তুমি সেই তুমি’র। 
(১ বছর আগে) ১৭ এপ্রিল ২০২২, রবিবার, ৬:০১ অপরাহ্ন
বিনোদন

78128

78129

78130
মোদির বার্তা ভারতীয় ক্রিকেট দলকে, গিল এখনও অনিশ্চিত শনিবারের ম্যাচে
শনিবার ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ক্রিকেটের ক্লাশ অফ দ্য টাইটান্স। তার ঠিক আগেই নয়াদিল্লিতে ভারতীয় শিবিরে পৌঁছালো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা। মোদি সন্তোষ প্রকাশ করেছেন, ভারত পরপর দুটি ম্যাচ জেতায়। পাশাপাশি জানিয়েছেন শনিবার আহমেদাবাদে তার নামাঙ্কিত স্টেডিয়ামে ভারত-পাকিস্তান লড়াই দেখার জন্যে তিনি কতটা উন্মুখ। প্রধানমন্ত্রী মোদি সেদিন মাঠে উপস্থিত থাকবেন।  থাকবেন অমিত শাহ সমেত অন্য বিশিষ্টজনরা। তাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এদিকে ডেঙ্গু আক্রান্ত শুভমন গিল আহমেদাবাদের টিম হোটেলে পৌঁছেছেন বুধবার সন্ধ্যায়। কিন্তু, তিনি শনিবারের ম্যাচে খেলবেন কিনা সন্দেহ আছে। গিলের রক্তে প্লাটিলেট কমে যাওয়ায় তাকে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুভমন এখনও দুর্বল আছেন।বিজ্ঞাপনতিনি হোটেলে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।  আজ বিকেলে এবং শুক্রবার সকালের অনুশীলনে বোঝা যাবে তিনি কতটা ফিট আছেন।  শুভমন নিজে তার খেলার ব্যাপারে কোনও কথা বলেননি। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিরুত্তর থাকেন। শুভমন ফিট না হলে ভারতীয় দলে আসতে পারেন যশস্বী জয়সায়াল কিংবা ঋতুরাজ গায়কোয়ার। তবে, সবটাই নির্ভর করছে শুভমন গিলের সুস্থতার ওপর। হোটেলে শুভমনকে প্রচুর পরিমাণে তরল দেওয়া হচ্ছে। ওআরএস ছাড়াও ফলের রস এবং চিকেন স্যুপ তার জন্য বরাদ্দ। ওষুধের মধ্যে আছে কারি পিল যা প্লাটিলেট বাড়াতে সাহায্য করে। 
(৩ মাস আগে) ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ১১:৩৮ পূর্বাহ্ন
ভারত

78131
 দাড়ি রাখতে ভয় পেতেন মঈন আলী
খেলার ফাঁকে নামাজ পড়ে নেয়া, রোজা রেখেই বাইশ গজে নামা, নারী সাংবাদিকের চোখে চোখ না মিলিয়ে সাক্ষাৎকার দেয়া কিংবা জার্সি থেকে মদ প্রস্তুতকারক কোম্পানির লোগো সরিয়ে নেয়া- সবকিছুই ইংলিশ ক্রিকেটার মঈন আলীর ইসলাম ধর্ম চর্চার বহিঃপ্রকাশ। প্র্যাকটিসিং মুসলিম মঈনের আছে লম্বা দাড়িও। তবে তরুণ বয়সে দাড়ি রাখতে ভয় পেতেন পাকিস্তানি বংশোদ্ভুত এই ক্রিকেটার।স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে মঈন আলী বলেন, যখন দাড়ি রাখার মনস্থ করেন, তখন তাকে উগ্রবাদী ভাবা হবে বলে ভয় হতো তার। তিনি জানান, ইংল্যান্ডে থেকে ধর্ম পালনের অনুপ্রেরণা পান বিশ্ব বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী থেকে। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলাও মঈনের অনুপ্রেরণা ছিলেন। মঈন বলেন, ‘মোহাম্মদ আলী আমার জন্য বিশাল অনুপ্রেরণা ছিলেন। কারণ যেভাবে তিনি বেড়ে উঠেছিলেন এবং একজন মুসলিম ছিলেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হাশিম আমলারও বড় দাড়ি ছিল। তিনি রাখতে পারলে, আমি কেন পারব না?’ মঈন বলেন, ‘আমি এটাই (দাড়ি রাখতে) করতে চেয়েছিলাম, তবে একটু ভয়ও ছিল। তখন বয়সে তরুণ ছিলাম।বিজ্ঞাপনআমি চাইনি লোকে, এমনকি আমার পরিবারও আমাকে উগ্রবাদী ভেবে নিক। সে সময় লোকে বলাবলি করতো- মুসলিম মানেই উগ্রবাদী।’কাশ্মীরের মিরপুর থেকে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন মঈন আলীর দাদা। তবে তার দাদি বেটি বক্স ছিলেন একজন শ্বেতাঙ্গ বৃটিশ। এ কারণে তাকে মিশ্র বর্ণের মনে করা হয়। মঈন বলেন, ‘আমার প্রথম পরিচয় হলো আমি মুসলিম। দ্বিতীয়ত ইংলিশ এবং তৃতীয়ত আমি পাকিস্তানি।’মঈন বলেন, ‘ইংল্যান্ডের প্রতি আলাদা টান অনুভব করি। মায়ের কারণে পাকিস্তানের প্রতিও একই অনুভূতি হয়। সেখানে ফিরতে ভালো লাগে। তবে আমি সব সময়ই ইংল্যান্ডের হয়ে খেলতে চেয়েছি।’কখনো কি দাদার দেশ পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা হয়নি মঈনের? উত্তরে তিনি বলেন, ‘ছোটবেলায় পাকিস্তানকে যে সমর্থন করেছি, সেটা বলব না। তবে পাকিস্তান দলের ওপর চোখ রাখতে হতো, কারণ পরিবার তা করত। কিন্তু আমি ভেতর থেকেই বুঝতাম, ইংল্যান্ডের সমর্থন করি। সব সময় চাইতাম দলটা ভালো করুক। সেটা ইংল্যান্ডের হয়ে খেলতে চাওয়ার আকাঙ্ক্ষা থেকে কি না, তা জানি না।’ 
(৩ মাস আগে) ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ১২:০২ অপরাহ্ন
খেলা

78132
 পুরো দুনিয়া হামাসের শাসনের অধীনে চলবে: কমান্ডার
হুঁশিয়ারি দিয়েছেন হামাসের কমান্ডার মাহমুদ আল জহর। তিনি বলেছেন, পুরো বিশ্ব চলবে হামাসের শাসনের অধীনে। তার এক মিনিটের বেশি স্থায়ী এক ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি জানাচ্ছে তিনি বলেছেন, ইসরাইল হলো তাদের প্রথম টার্গেট। পুরো পৃথিবীতে তারা তাদের প্রভাব বিস্তার করবেন। ইসরাইল সরকার যখন হামাসকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়ার প্রত্যয় ব্যক্ত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তখন তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ৫১০ মিলিয়ন কিলোমিটারের এই পৃথিবী নামের গ্রহ এমন একটি ব্যবস্থার অধীনে আসবে, যেখানে থাকবে না কোনো অবিচার, নিষ্পেষণ, হত্যাকাণ্ড; ফিলিস্তিনিসহ আরব দেশগুলো যেমন লেবানন, সিরিয়া, ইরাক ও অন্য দেশগুলোর বিরুদ্ধে চালানো অপরাধের মতো অপরাধ থাকবে না। তার এই ভিডিও প্রকাশ হওয়ার কয়েক ঘন্টা পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিবৃতি দিয়ে বলেছেন, হামাসের বিরুদ্ধে তাদের যুদ্ধ অব্যাহত থাকবে। এই গ্রুপের প্রতিটি সদস্য মৃত মানুষ। তিনি আরও বলেন, হামাস হলো দায়েশ (আইএস)। তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দেবো। ওদিকে ইসরাইলি সেনা ও বেসামরিক কিছু মানুষকে এখনও জিম্মি করে রেখেছে হামাস।বিজ্ঞাপনতারা হুঁশিয়ারি দিয়েছে কোনো সতর্কতা ছাড়া গাজার একটি বাড়িতে একটি হামলা হলে, তার বিপরীতে একজন করে জিম্মিকে হত্যা করা হবে। তবে এখন পর্যন্ত জিম্মি হত্যার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। যুদ্ধ চালিয়ে নিতে ইসরাইল গঠন করেছে জরুরি ঐকমত্যের সরকার। এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মন্ত্রিপরিষদে রয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। 
(৩ মাস আগে) ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ১২:১৩ অপরাহ্ন
বিশ্বজমিন

78133
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্বোধন ঘোষণা করেন তিনি।এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটি একটি জীবনভিত্তিক ছবি, এ ছবির মাধ্যমে ইতিহাসের অনেক অজানা তথ্য আমরা জানতে পারবো। চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত কলাকৌশলী, যারা স্ক্রিপ্ট তৈরি করেছেন, গল্প লিখেছেন এবং নির্মাণ কাজে যারা ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামীকাল পুরো বাংলাদেশে মুজিব : একটি জাতির রূপকার ছবিটি মুক্তি পাবে। দেশবাসীর কাছে আমার আহ্বান থাকবে, ইতিহাসের অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন। আমার মা, আমার দাদা দাদির সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমি আশা করি সবাই ছবিটি দেখবেন। ইতিহাসের নতুন অধ্যায় আপনারা দেখতে পারবেন।এসময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা আরিফিন শুভ, নুসরাত ফারিয়া প্রমুখ।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ আগামী ১৩ই অক্টোবর বাংলাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে ২৭শে অক্টোবর।বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আরিফিন শুভ।বিজ্ঞাপনচলতি বছরের ১৯শে মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। ৩১শে জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়। 
(৩ মাস আগে) ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন

78134
আদালত অবমাননায় দিনাজপুরের পৌর মেয়রের জেল-জরিমানা
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করার ঘটনায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে জাহাঙ্গীরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার এই আদেশ দেন।জাহাঙ্গীরকে অবিলম্বে দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার হাইকোর্টের রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের বর্তমান বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে জাহাঙ্গীরের দেওয়া এক বক্তব্যের সূত্রে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করা হয়েছিল।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির তিন সদস্যসহ চার আইনজীবী আবেদনটি করেছিলেন। তাঁরা হলেন মোহাম্মদ হারুন-উর রশিদ, মাহফুজুর রহমান, মনিরুজ্জামান রানা ও শফিক রায়হান। আবেদনের শুনানি নিয়ে গত ১৭ আগস্ট আপিল বিভাগ জাহাঙ্গীরের প্রতি আদালত অবমাননার নোটিশ ইস্যু করেন।আদালত অবমাননার জন্য জাহাঙ্গীরকে কেন শাস্তি দেওয়া হবে না, সে বিষয়ে তাঁকে কারণ দর্শাতে বলা হয়। পাশাপাশি ২৪ আগস্ট তাঁকে আদালতে হাজির হতে নির্দেশ দেন আপিল বিভাগ।ধার্য তারিখে (২৪ আগস্ট) আদালতে হাজির হন জাহাঙ্গীর। তিনি আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।গত ২৪ আগস্ট শুনানি নিয়ে আপিল বিভাগ ১২ অক্টোবর (আজ) শুনানির তারিখ রাখেন। এদিন সকাল ৯টায় জাহাঙ্গীরকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী, তিনি আজ আদালতে হাজির হন।আজ আদালতে জাহাঙ্গীরের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।বিজ্ঞাপনআদালত অবমাননার আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ্ মঞ্জুরুল হক। দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিএনপির একজন নেতা। ২০১১ সালে তিনি প্রথম মেয়র নির্বাচিত হন। 
(৩ মাস আগে) ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন

78135
অপ্রয়োজনীয় সিজার বন্ধের নীতিমালাকে আইনের অংশ ঘোষণা করলো হাইকোর্ট
প্রয়োজন ছাড়া প্রসূতির সিজার কার্যক্রম রোধে জারি করা নীতিমালাগুলোকে আইনের অংশ হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে জনসচেতনতা তৈরি করতে নীতিমালাগুলো আগামী ছয় মাসের মধ্যে প্রচারের ব্যবস্থা করতে বলেছেন আদালত।বৃহস্পতিবার এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে এ রায় ঘোষণা করেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।পরে ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, স্বাভাবিক প্রসবের ব্যাপক প্রচারণা এবং অপ্রয়োজনীয় সিজার বন্ধ করার লক্ষ্যে গাইডলাইনগুলো আগামী ছয় মাসের মধ্যে ব্যাপকভাবে প্রচার করতে নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এ সংক্রান্ত নীতিমালাকে আইনের অংশ হিসেবে ঘোষণা করেছেন। তাই এই নীতিমালা মানতে এখন সবাই বাধ্য। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এটি হাইকোর্টের আরও একটি রায়।এর আগে, গত ১১ই অক্টোবর প্রয়োজন ছাড়া প্রসূতির সিজার কার্যক্রম বন্ধে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। ২০১৯ সালের ৩০শে জুন প্রয়োজন ছাড়া প্রসূতির সিজার কার্যক্রম রোধে নীতিমালা তৈরি করতে নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে সরকারি ও বেসরকারি ক্লিনিকে অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রতিরোধে কার্যকর তদারকি করতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।ওই সময় ব্যারিস্টার রাশনা ইমাম বলেছিলেন, ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন এর মতে সন্তান জন্মদানের ক্ষেত্রে শতকরা ১০ থেকে ১৫ শতাংশের বেশি সিজার পদ্ধতি কোনো দেশেরই প্রয়োজনীয় হতে পারে না। বাংলাদেশে দেখা যাচ্ছে এটি প্রায় ৩১ শতাংশ।বিজ্ঞাপনবেসরকারি হাসপাতালগুলোতে ৮৩ শতাংশ এবং সরকারি হাসপাতালে এটার হার ৩৫ শতাংশ। এছাড়া এনজিও হাসপাতালগুলোতে ৩৯ শতাংশ। এটি আসলে এলার্মিং রাইজ, এ রেটটার বৃদ্ধি থামানোর জন্যই এ মামলা।তিনি বলেন, চীনে সিজারের হার বিশ্বের মধ্যে খুবই খারাপ অবস্থায় ছিল। কিন্তু দেখা যাচ্ছে নতুন নীতিমালা প্রণয়ণের কারণে এটা কমেছে। ব্রাজিলেও একই জিনিস দেখতে পেলাম।তিনি আরও বলেন, গ্রামে-গঞ্জে যে প্রাইভেট হাসপাতালগুলো আছে সেগুলো কোনো ধরনের সরকারি মনিটরিং ছাড়াই চালিয়ে যাচ্ছে। তারা সিজারিয়ান সেকশন করে যাচ্ছে। এটা থেকে অনেকের অমানবিক মৃত্যুও ঘটেছে। এ বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনযুক্ত করে রিটটি করেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের পক্ষে তাদের আইন উপদেষ্টা এস এম রেজাউল করিম। 
(৩ মাস আগে) ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন

78136
চারপাশে বীভৎস দৃশ্য, যুদ্ধ আগে দেখিনি- বাঙালি ছাত্রের উপলব্ধি
চারপাশে বীভৎস দৃশ্য, চাপ চাপ রক্ত, যুদ্ধ হলে নাকি এমনটাই হয়। ইসরাইল থেকে টেলিফোনে এ কথাই জানালেন অভিরূপ মজুমদার।  ইসরাইলের ওয়েইজম্যান ইনস্টিটিউটে পড়াশোনা করেন অভিরূপ। বললেন সেই কথা।  ওয়াইজ ম্যান ইনস্টিটিউট এর ঐতিহ্য অসাধারণ। এখানেই গবেষণা করেছেন আলবার্ট আইনস্টাইন। মধ্যপ্রাচ্যের ছবির মতো সাজানো শিক্ষা কেন্দ্র।  দিনগুলো ভালোই কাটছিলো। হঠাৎ একদিন ইসরাইল - পালেস্টাইনের যুদ্ধ শুরু হয়ে গেল। ছবির মতো আমাদের ইনস্টিটিউটেও দুমদাম রকেট পড়তে শুরু করল।বিজ্ঞাপনচোখের সামনে দেখছি মানুষ রক্তাক্ত হচ্ছে।  কিছু করার নেই। ছোট থেকে যুদ্ধ দেখতে অভ্যস্ত এক ইসরাইলের বন্ধু বলল -যুদ্ধ হলে নাকি এমনটাই হয়। অভিরূপ জানালেন, ইসরাইলের সব জায়গায় যুদ্ধের মতো অবস্থা নেই। কিন্তু, যেখানে হামাসের রকেট পড়ছে সেই জায়গায় রীতিমতো যুদ্ধকালীন পরিবেশ।  কবে দেশে ফিরতে পারবেন তা জানেন না অভিরূপ। ভরসা এখন ভারত সরকারের অপারেশন অজয়। ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোটাই এই অপারেশন এর উদ্দেশ্য। অভিরূপ এখন তাকিয়ে আছেন সেদিকেই - আশা, অজয় জীবনে বরাভয় নিয়ে আসবে। 
(৩ মাস আগে) ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ১:০১ অপরাহ্ন
ভারত

78137
অমিতাভকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন জয়া
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।  কাজ ও ব্যক্তিত্ব তাকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। অমিতাভের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক চর্চা হয়েছে, এখনো হয়। সবকিছু ছাপিয়ে জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন বলিউডের অন্যতম সফল জুটি। যাদের সম্পর্ক সাক্ষী হয়েছে একাধিক ঝড়ের, উত্তাল পরিস্থিতি। কখনও খবরের শিরোনামে ভাঙনের গুঞ্জন, কখনও আবার অমিতাভ বচ্চনের নামের সঙ্গে জড়িয়েছে পরকীয়ার ট্যাগ। একটা সময় রেখা ও অমিতাভের সম্পর্কের চর্চা ছড়িয়ে পড়েছিল ভারত জুড়ে। অমিতাভকে নিয়ে প্রকাশ্যে মনের কথা বলেছিলেন রেখা। তবে এ নিয়ে নিয়ে প্রকাশ্যে কোনও দিন জয়া বচ্চন মুখ খোলেননি। তবে তিনি অমিতাভকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন।বিজ্ঞাপনশোনা যায়, তিনি নাকি একবার রেখাকে বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন ডিনারের জন্য। সেই ডিনার টেবিলেই জয়া অনুরোধ করেছিলেন, অমিতাভের ইমেজ (ব্যক্তিত্ব) নষ্ট না করতে। অমিতাভের একটা সম্মান রয়েছে, তার দুই সন্তান রয়েছে। এখানেই শেষ নয়, পাশাপাশি তিনি এই অনুরোধ জানিয়েছিলেন, রেখা যেন তার ঘর না ভাঙেন। এত কিছু বটগাছের মতো দাঁড়িয়ে সহ্য করেছেন জয়া। জয়া যে সত্যি অমিতাভের আস্থা জয় করে সংসারটা আগলে রেখেছেন, একাধিকবার অমিতাভ বচ্চনও বিভিন্ন সাক্ষাৎকারে তা বলেছেন। যদিও জয়াকে নিয়ে নানা কটাক্ষ নেটদুনিয়ায় আছে। তবু অমিতাভের সঙ্গে থাকলে তার মুখে হাসি ফোঁটে, তার প্রমাণ একাধিকবার মিলেছে। 
(৩ মাস আগে) ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ১:২২ অপরাহ্ন
বিনোদন

78138
বিমানে হেনস্তার শিকার অভিনেত্রী
মুম্বই থেকে কোচি ফেরার পথে বিমানের ভিতর হেনস্তার শিকার হলেন জনপ্রিয় মালায়লম অভিনেত্রী দিব্যা প্রভা। অভিযোগ, বিমানের সহযাত্রী এক যুবক মদ্যপ অবস্থায় তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। পুরো ঘটনার কথা উল্লেখ করে দিব্যা সামাজিক মাধ্যমে লিখে জানিয়েছেন, এক ব্যক্তি হঠাৎই তার আসনের পাশে বসেন। বসার পর থেকেই আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন সেই ব্যক্তি। অশ্লীল কথাও বলেন। বিমানসেবিকাকে বলেও কোনো কাজ হয়নি। অভিনেত্রী আরও জানিয়েছেন, কোচি বিমানবন্দরে নেমে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগপত্রের সঙ্গে বিমানের টিকিটও জমা দিয়েছেন। অভিযোগপত্রে লিখেছেন, ভবিষ্যতে এ রকম যেন কোনো নারীর সঙ্গেই না ঘটে। এর আগে উরফি জাভেদের সঙ্গেও এমনটা ঘটেছিল। মুম্বই থেকে গোয়া যাওয়ার বিমানে মদ্যপ অবস্থায় কয়েকজন বিমানযাত্রী তাকে দেখে নোংরা মন্তব্য এবং অঙ্গভঙ্গি করতে থাকেন।বিজ্ঞাপনসঙ্গে সঙ্গে তিনি প্রতিবাদ করলেও তার কথা নাকি কানে নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছিলেন। পরে সমাজ মাধ্যমে এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। 
(৩ মাস আগে) ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ১:৩০ অপরাহ্ন
বিনোদন

78139
কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানার কারাদণ্ড 
আদালত অবমাননার কারণে কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সোহেল রানাকে সাত দিনের মধ্যে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সোহেল রানা বর্তমানে আইন মন্ত্রণালয়ে অতিরিক্ত জেলা জজ হিসেবে সংযুক্ত আছেন।আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী প্রণয় কান্তি রায়। অপরদিকে সোহেল রানার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। পরে আইনজীবী প্রণয় কান্তি রায় সাংবাদিকদের বলেন, সোহেল রানা নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন। কিন্তু হাইকোর্ট তার নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা গ্রহণ না করে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সোহেল রানা বর্তমানে আইন মন্ত্রণালয়ে অতিরিক্ত জেলা জজ হিসেবে সংযুক্ত আছেন। সোহেল রানার আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক সাংবাদিকদের জানান, রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবেন।একটি ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিত করে আদেশ দিয়েছিল হাইকোর্ট। ৫৬১ (এ) দ্বারা ওই মামলার কার্যক্রম স্থগিত করেছিলেন আদালত। পরবর্তীতে এ আদেশের কপি কুমিল্লার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সোহেল রানার কাছে যায়।বিজ্ঞাপনতিনি হাইকোর্টের ওই আদেশ অমান্য করে বিচার কাজ চালিয়ে যান। এটি হাইকোর্টের আদেশ অমান্য। এই আদেশ অমান্যের কারণে তাকে সাজা দেয়া হলো। 
(৩ মাস আগে) ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন

78140
দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩১১ রান
চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাটিং করে ৩১১ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ১০৯ রান করেন কুইন্টন ডি কক। বাভুমাকে ফেরালেন ম্যাক্সওয়েলদক্ষিণ আফ্রিকার দলীয় ১০৮ রানে প্রথম উইকেট পেলো অস্ট্রেলিয়া। ৫৫ বলে ৩৫ রান করা টেম্বা বাভুমাকে ফেরালেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৯.৪ ওভারে অজি স্পিনারের বল খেলতে গিয়ে ডেভিড ওয়ার্নারের তালুবন্দি হন প্রোটিয়া অধিনায়ক। দৃঢ় ব্যাটিং দক্ষিণ আফ্রিকারটসে হেরে ব্যাটিংয়ে নেমে দাপট দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ১৩ ওভার শেষে ওপেনিং জুটিতে ৭০ রান তুলে নিয়েছে প্রোটিয়ারা। কুইন্টন ডি কক ৪২* এবং অধিনায়ক টেম্বা বাভুমা ২৩* রানে অপরাজিত আছেন। টসে জিতে বোলিংয়ে অস্ট্রেলিয়াবিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। ইতোমধ্যে টসে জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।অস্ট্রেলিয়া একাদশডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজলউড। দক্ষিণ আফ্রিকা একাদশকুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি এবং তাবরাইজ শামসি। ।বিজ্ঞাপন
(৩ মাস আগে) ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২:০৬ অপরাহ্ন
খেলা

78141
২১শে অক্টোবর দুবাই থেকে পাকিস্তানে ফিরবেন নওয়াজ শরীফ
যুক্তরাজ্যে ৪ বছরের স্ব-আরোপিত নির্বাসন শেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ২১শে অক্টোবর দুবাই থেকে একটি চার্টার্ড বিমানে পাকিস্তানে পৌঁছাবেন। জিও নিউজ অনুসারে, নওয়াজ-কে বহনকারী ফ্লাইটের নাম "উমিদ-ই-পাকিস্তান" যা প্রায় ১৫০ জন যাত্রী বহন করতে পারে। ৭৩ বছর বয়সী তিনবারের প্রধানমন্ত্রী আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনে তার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের হয়ে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। শরীফের দলীয় সদস্য ও সাংবাদিকদের সঙ্গে ২১শে অক্টোবর দুবাই ত্যাগ করার কথা রয়েছে। বিশেষ ফ্লাইটটি লাহোরে যাওয়ার আগে দুবাই থেকে ইসলামাবাদে অবতরণ করবে, শরীফ মিনার-ই-পাকিস্তানে সমাবেশে ভাষণ দেবেন। ওমরাহ পালনে সৌদি আরবে পৌঁছাবেন শরীফ। তিনি এক সপ্তাহ সৌদি আরবে অবস্থান করবেন যেখানে তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এরপর ১৮ই অক্টোবর দুবাই পৌঁছাবেন তিনি। সৌদি সফরে শরিফের সঙ্গে থাকবেন তার ঘনিষ্ঠ সহযোগী মিয়া নাসির জানজুয়া, ওয়াকার আহমেদ, তার বন্ধু করিম ইউসুফ এবং আরও কয়েকজন। MIDJAC কোম্পানির মালিক নাসির জানজুয়া শরীফের সঙ্গে লন্ডনে প্রায় তিন বছর নির্বাসিত জীবন কাটিয়েছেন এবং মাত্র কয়েক মাস আগে পাকিস্তানে ফিরেছেন।এই বছরের শুরুর দিকে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) সাবেক প্রধান বশির মেমন প্রকাশ করেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার তৎকালীন প্রধান সচিব আজম খান তাকে সমস্ত অবৈধ কার্যকলাপ করতে বাধ্য করেছিলেন।বিজ্ঞাপনযার মধ্যে ছিল বিচারক আরশেদ মালিকের সামনে ব্যবসায়ী মিয়া নাসির জানজুয়াকে পিএমএল-এন সিনিয়র সহ-সভাপতি মরিয়ম নওয়াজের বিরুদ্ধে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা।মেমন বলেন, প্রধানমন্ত্রী হাউজে বসে পরিকল্পনা করা হয়েছিল যে জানজুয়া, যিনি শরীফের ৩০ বছরের বিশ্বস্ত বন্ধু  তাকে মূল অপরাধী করা উচিত। কারণ তিনি একজন ব্যবসায়ী এবং মরিয়মের বিরুদ্ধে সাক্ষ্য দিলে তা সহজেই গ্রহণযোগ্য হবে। জানজুয়া এরপর পাকিস্তান ত্যাগ করে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন এবং ইমরান খানের পতন না হওয়া পর্যন্ত ফিরে আসেননি। পিএমএল-এন সিনেটর ইসহাক দার এবং ইরফান সিদ্দিকী সৌদি আরবে শরীফের উপস্থিতি সম্পর্কিত গুজব প্রত্যাখ্যান করে নিশ্চিত করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী এখনও যুক্তরাজ্যে রয়েছেন।ইসহাক দার বলেছেন, পাকিস্তানে ফেরার পর শরীফের গ্রেপ্তার হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, ''আদালত থেকে ট্রানজিট বেইল ও প্রতিরক্ষামূলক জামিন পাওয়া যাবে। নওয়াজ স্ট্যান্ডার্ড আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন।"সূত্র: দ্য হিন্দু 
(৩ মাস আগে) ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২:১১ অপরাহ্ন
অনলাইন

78142
কুমিল্লায় হবে বাংলাদেশ-ভারত একাদশ প্রীতি ফুটবল ম্যাচ
আগামী ২৭শে অক্টোবর কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ একাদশ ও ভারত একাদশ প্রীতি ফুটবল ম্যাচ। ‘হ্যালো সুপারস্টারস’ আয়োজিত এই প্রীতি ম্যাচে অংশ নেবেন দুই দেশের সাবেক ও বর্তমান জনপ্রিয় ফুটবলাররা। প্রীতি ম্যাচটিতে বাংলাদেশ একাদশের হয়ে খেলবেন মামুনুল ইসলাম, জাহিদ হাসান এমিলির মতো তারকা ফুটবলাররা। ভারত একাদশের নেতৃত্বে থাকবেন দেশটির জাতীয় দলের সাবেক অধিনায়ক মেহতাব হোসাইন। দলে থাকবেন বাইচুং ভুটিয়া, রহিম নবীর মতো খেলোয়াড়রা। বুধবার কুমিল্লার একটি রেস্টুরেন্টে  প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেন হ্যালো সুপারস্টারসের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রুমেন। উপস্থিত ছিলেন ‘হ্যালো সুপারস্টারস’ অ্যাপের অনুষ্ঠান প্রধান নবীন হোসেন, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টংকু মুকিত, মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান, সাংবাদিক আবুল কাশেম হৃদয়সহ ‘হ্যালো সুপারস্টারস’ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।হ্যালো সুপারস্টারসের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আসিফ আকবর জানান, প্রীতি ম্যাচে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মালয়েশিয়ার রাজ পরিবারের সদস্য ও ‘হ্যালো সুপারস্টারস’ অ্যাপের ট্রাস্টি অপুয়ান নূর সাজান্না আবদুল্লাহ, মালয়েশিয়ার জাতির পিতার দৌহিত্র ও গ্লোবাল ফুটবল ক্যাম্পের কর্ণধার ওআইটিএম দাতো ইনদেরা টুডু হারুন্নারাশেদ পুত্রা। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে থাকবেন বলে আশা করা হচ্ছে। তাছাড়া কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মো. মুশফিকুর রহমান, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান বিশেষ অতিথি হিসেবে প্রীতি ম্যাচটিতে উপস্থিত থাকবেন।।বিজ্ঞাপন
(৩ মাস আগে) ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২:২৪ অপরাহ্ন
খেলা

78143
 মিস ইউনিভার্স পাকিস্তানকে নিয়ে বিতর্ক, লজ্জাজনক বললেন প্রধানমন্ত্রী 
মিস ইউনিভার্স পাকিস্তানের প্রথম প্রতিযোগী এরিকা রবিনকে নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। রক্ষণশীল মুসলিম দেশটিতে এ ঘটনায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে। বিশেষ করে আয়োজক সংস্থার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। কিভাবে পাকিস্তান কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এরিকা রবিনকে এই আয়োজনের জন্য আয়োজকরা খুঁজে পেলেন দেশের গোয়েন্দা সংস্থাকে তা তদন্ত করে দেখার নির্দেশনা দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন উইওয়ান। এতে বলা হয় মিস ইউনিভার্স পাকিস্তান প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন এরিকা রবিন। এতে সারাদেশে বিতর্ক দেখা দিয়েছে। দেশবাসী এরিকা রবিনের অংশগ্রহণ করানোর জন্য আয়োজকদের ধুয়ে দিচ্ছেন। বলা হচ্ছে, এতে দেশের সম্মতিই নেয়া হয়নি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে সুন্দরী প্রতিযোগিতা বিরল। সেই হিসেবে কেউ কেউ এই প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে একজন মেয়েকে পাঠানোকে বড় পদক্ষেপ হিসেবেও দেখছেন। এরিকা রবিনের বয়স ২৫ বছর।বিজ্ঞাপনতিনি করাচির একজন খ্রিস্টান সম্প্রদায়ের যুবতী। মালদ্বীপে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অন্য চার প্রতিযোগীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে মিস ইউনিভার্স পাকিস্তান খেতাব অর্জন করেন। তার সঙ্গে চূড়ান্ত পর্বে যারা প্রতিযোগিতা করেন তারা হলেন হিরা ইনাম (২৪), জেসিকা উইলসন (২৮), মালিকা আলভি (১৯) ও সাব্রিনা ওয়াসিম (২৬)। এ বছর শেষের দিকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করার কথা এরিকা রবিনের। নভেম্বরে এই প্রতিযোগিতা হবে এল সালভাদরে। ২০২২ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন আর’বনি গাব্রিয়েল। ৭২ বছরের ইতিহাসের মধ্যে এরিকা রবিনই প্রথম পাকিস্তান থেকে এই প্রতিযোগিতায় অংশ নেবেন। নির্বাচন প্রক্রিয়ায় এরিকা রবিনের কাছে তার দেশের উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, পাকিস্তান একটি পশ্চাৎপদ জাতির দেশ, এই ধারণাকে তিনি বদলে দিতে চান। কিন্তু তিনি যে পরিবর্তনের কথা বলছেন এই মনোনয়ন তার সেই ইচ্ছাকে কতটুকু সফল হতে দেবে তা বলা কঠিন। তিনি মিস ইউনিভার্স পাকিস্তান খেতাব জেতার পর জামায়াতে ইসলামির সদস্য সিনেটর মুশতাক আহমেদ বলেছেন, পাকিস্তানে এই সুন্দরী প্রতিযোগিতার আয়োজক কারা? কারা এই লজ্জাজনক কাজ করছে। শুধু তিনিই নন দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনা পুরো জাতির জন্য লজ্জার। পাকিস্তানি নারীদের জন্য অপমানজনক ও তাদের জন্য বিভ্রান্তিকর। বিতর্কের জবাবে এরিকা রবিন পাকিস্তানের প্রতিনিধিত্ব করার বিষয়ে শক্ত অবস্থান নিয়েছেন। তবে এই সমালোচনার ফলে তার ভিতরে দ্বিধাদ্বন্দ্বও কাজ করছে। তিনি বলেন, পাকিস্তানের প্রতিনিধি হিসেবে আমার কাছে খুবই আনন্দ লাগছে। আমি জানি না কোথা থেকে এসব পশ্চাৎপদ ধারণা আসছে। আমার মনে হয় এই ধারণা এসেছে সুইমস্যুট পরে পুরুষভর্তি একটি রুমে প্যারেড করা থেকেই।   
(৩ মাস আগে) ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২:২৯ অপরাহ্ন
বিশ্বজমিন

78144
বাজার সিন্ডিকেটকে সমূলে নষ্ট করতে বদ্ধপরিকর ডিএমপি
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যেই মনিটরিং কমিটি আছে, তাদের সঙ্গে পুলিশও থাকবে। প্রয়োজনে বড় বড় বাজারে সিটি করপোরেশনের সঙ্গে  আমাদের পুলিশও অংশগ্রহণ করবে যাতে যেকোনো সময় যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা যায়। যেকোনো সিন্ডিকেট ও যেকোনো অপতৎপরতাকে সমূলে নষ্ট করা যায় সেজন্য আমরা বদ্ধপরিকর।বৃহস্পতিবার ডিএমপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, বাজারে কোনো জিনিসের স্বল্পতা নেই। কিন্তু কিছু কিছু বিষয়ে স্বার্থান্বেষী মহলের কারণে সংকট তৈরি হয়। আগে দৌলতদিয়া ঘাটে অনেক কাঁচা মাল আটক থেকে পচে যেতো। পদ্মাসেতু হওয়ার পর সেখানে এখন আর কোনো মালামাল আটকে থাকছে না।নির্বাচনকে সামনে রেখে বাজার অস্থিতিশীলতার শঙ্কা রয়েছেন কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, সুনির্দিষ্ট কোনো শঙ্কা নেই। সমন্বয়ের কিছুটা অভাব রয়েছে। আমাদের যেই মনিটরিং ব্যবস্থা রয়েছে এটা ভোক্তা অধিদপ্তর বা পুলিশের পক্ষে একা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাজারে দ্রব্যমূল্য নির্ধারিত হয় চাহিদা যোগানের ভিত্তিতে। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশ তাল মিলিয়ে চলছে।তিনি বলেন, সকল জিনিসের পর্যাপ্ত সরবরাহ আছে।বিজ্ঞাপনকোনো ব্যবসায়ী বলেনি কোনো পণ্য পাওয়া যাচ্ছে না। সব পাওয়া যাচ্ছে এবং যেই দাম তা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখা হচ্ছে।ডিএমপি কমিশনার বলেন, সবজি উৎপাদনে সারাবিশ্বে বাংলাদেশ তৃতীয়। আমাদের এমন থাকার কথা নয়। যেই বিষয়টি তা হলো সমন্বয়ের অভাব, সবাই একসঙ্গে কাজ করলে, সবাই সহযোগিতা করলে তখন অবশ্যই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব।সিন্ডিকেট পিছনে রাজনৈতিক যোগসূত্রতা রয়েছে সেটা ভাঙা সম্ভব কিনা জানতে চাইলে কমিশনার বলেন, আমাদের কাছে সিন্ডিকেটের বিষয়ে কোনো রাজনৈতিক অপতৎপরতা কারোর আছে এটি আমাদের কাছে পরিষ্কার নয়। আমাদের গোয়েন্দা সংস্থা আছে তারা কাজ করছেন। যদি এই ধরনের কোনো কিছু আমাদের কাছে আসে আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যেকোনো সিন্ডিকেটের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যেকোনো অবস্থায় তৎপর এবং যেকোনো সিন্ডিকেট ভেঙে দেয়ার জন্য সেই সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে। 
(৩ মাস আগে) ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন

78145
রিজার্ভের নতুন লক্ষ্য নির্ধারণের ইঙ্গিত দিলো আইএমএফ
বেঁধে দেয়া লক্ষ্য পূরণ করতে না পারায় রিজার্ভ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তারা প্রাপ্ত তথ্য ও উপাত্তের ভিত্তিতে রিজার্ভ নিয়ে তাদের মতামত বাংলাদেশ ব্যাংককে অবহিত করেছে। সংস্থাটির সফররত দলের সদস্যরা জানান, আইএমএফ যে রিজার্ভের লক্ষ্য বেঁধে দিয়েছে তা চেষ্টা করেও বাংলাদেশ পূরণ করতে পারেনি। এজন্য তারা রিজার্ভে ছাড় দেওয়ার প্রস্তাব করেছে। তবে গভর্নর না থাকায় ভারপ্রাপ্ত গভর্নর এ বিষয়ে একমত বা দ্বিমত কিছুই জানাননি। একপর্যায়ে আইএমএফ প্রতিনিধিদল বর্তমান লক্ষ্যমাত্রা ২৫ বিলিয়ন ডলার থেকে ডিসেম্বর ও মার্চের জন্য যথাক্রমে ২৪ ও ২৩ বিলিয়ন করার ইঙ্গিত দিয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।বুধবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ’র রুদ্ধদ্বার বৈঠকে এসব বিষয় উঠে আসে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত গর্ভনর ও এক নম্বর ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, ডেপুটি গর্ভনর আবু ফরাহ মো. নাছের, সাজেদুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্তারা উপস্থিত ছিলেন।সূত্র জানায়, আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে পূর্ব শর্ত অনুযায়ী সংস্থাটির সদস্যরা বৈঠক করছেন। তারা রিজার্ভ, বাজার ভিত্তিক ডলার রেট, ঋণখেলাপি, রাজস্ব সংস্কার, তারল্য ব্যবস্থাপনাসহ ৪৭টি শর্তে বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ দিতে রাজি হন। বাংলাদেশ অধিকাংশ শর্ত পূরণ করতে পেরেছে। কিন্তু রিজার্ভের উন্নতি, কর-জিডিপি অনুপাত এবং বাজারভিত্তিক ডলার রেট করতে ব্যর্থ হয়।বিজ্ঞাপনএসব বিষয়ে অসন্তোষ প্রকাশ করলেও বাস্তবতার আলোকে শর্ত পূরণে আরও সময় বাড়াতে পারে।আইএমএফ’র শর্তানুযায়ী, সেপ্টেম্বরে নিট আন্তর্জাতিক রিজার্ভের (এনআইআর) পরিমাণ ২৫.৩২ বিলিয়ন ডলার রাখার কথা ছিল বাংলাদেশের। যা জুলাইয়ের জন্য ছিল ২৪.৪৬ বিলয়ন ডলার। তবে বুধবার ছিল ২১.০৭ বিলিয়ন ডলার। আর সেখান থেকে অন্যান্য দায় বাদ দিলে রিজার্ভ ১৮ বিলিয়নের নিচে নেমে যায়।এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বর্তমানে রিজার্ভের লক্ষ্যমাত্রা ২৫ বিলিয়ন ডলারের বেশি। আইএমএফ মনে করে, দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। সেক্ষেত্রে নতুন লক্ষ্য নির্ধারণ করে দেবে সংস্থাটি।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, আইএমএফ’র সঙ্গে ভারপ্রাপ্ত গভর্নরের নেতৃত্বে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক দল অংশগ্রহণ করে। আলোচনা সফল হয়। বৈঠকে পূর্বের উপস্থাপিত পরামর্শ, অর্জন ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়। ১৯শে অক্টোবর পর্যন্ত বিশদ আলোচনার মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।জানা গেছে, ব্যাংক, রাজস্ব ও পুঁজিবাজারসহ ৪৭টি সংস্কার প্রস্তাব দেয় দাতা সংস্থাটি। সংস্কার প্রস্তাবগুলো ধাপে ধাপে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়ার পর ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন দেয়া হয়। যার প্রথম কিস্তির অর্থ ছাড় করে ফেব্রুয়ারিতে। সবকিছু স্বাভাবিক থাকলে ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ নভেম্বরে মিলবে-এমন আভাস সংশ্লিষ্টদের। 
(৩ মাস আগে) ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২:৩৮ অপরাহ্ন
অর্থ-বাণিজ্য

78146
 বিশ্বকাপ জেতার মতো দল নয় বাংলাদেশ: নিউজিল্যান্ড কোচ
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে দাপট দেখাচ্ছে নিউজিল্যান্ড। টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কিউইরা তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের। চতুর্থ ম্যাচে ব্ল্যাক-ক্যাপদের প্রতিপক্ষ আফগানিস্তান। এই দুই ম্যাচে শতভাগ জয়ে শীর্ষস্থান ধরে রাখার প্রত্যয় জানিয়েছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। একইসঙ্গে তিনি জানান, বাংলাদেশ কিংবা আফগানিস্তানের বিশ্বকাপ জয়ের সামর্থ্য নেই বলে তিনি মনে করেন।২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে মিশন শুরু করে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারায় কিউইরা। দুই ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করে এবং রান রেটে এগিয়ে থেকে রাউন্ড রবিন লীগ টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। আজ দুপুর আড়াইটায় চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে কিউইরা। ১৮ই অক্টোবর একই মাঠে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ আফগানিস্তান। এই দুই ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করার প্রত্যয় ব্যক্ত করে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, ‘(বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ) নিশ্চিতভাবে ম্যাচ দুটি সহজ হবে না।বিজ্ঞাপনযদিও বিশ্বকাপ জেতার মতো সম্ভাবনাময় ৬ থেকে ৭ দলের যে তালিকা আছে, সেখানে নেই এই দুই দল।’গ্যারি স্টিড বলেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে তাদের আত্মবিশ্বাস চূড়ায় উঠে গেছে। কিউইরা বিশ্বাস করে, বিশ্বকাপে যেকোনো দলকে হারাতে পারে তারা। স্টিড বলেন, ‘(ইংল্যান্ডের বিপক্ষে জয়) এটি সত্যিকার অর্থেই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এখন মনে হয় আমরা যেকোনো দলকে হারিয়ে দিতে পারি।’ 
(৩ মাস আগে) ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২:৪২ অপরাহ্ন
খেলা

78129
 ঐতিহাসিক ফোনকল, সংকট সমাধানের উদ্যোগ 
ঐতিহাসিক এক টেলিফোন কল। এর একপাশে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। অন্যপাশে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। হামাসের রকেট হামলার জবাবে ইসরাইলের বোমা হামলায় গাজা যখন জ্বলছে, তখন এই উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে ফোনে আলোচনা করলেন এই দু’নেতা। কয়েক বছর ধরে আঞ্চলিক এই দুই দেশের মধ্যে ছিল ঘোর শত্রুতা। সম্প্রতি তাদের সব মান-অভিমানকে ভুলিয়ে দিয়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় মধ্যস্থতা করেছে চীন। সেই সম্পর্ক এরই মধ্যে প্রতিষ্ঠিতও হয়েছে। তারপর এই দু’নেতার এটাই প্রথম সরাসরি টেলিফোনে কথা বলা। এ জন্য একে ঐতিহাসিক টেলি কথোপকথন বলে আখ্যায়িত করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।উল্লেখ্য, হামাসকে সমর্থন বা মদত দেয়ার অভিযোগ আছে ইরানের বিরুদ্ধে।বিজ্ঞাপনকিন্তু ইরান সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট ৪৫ মিনিট ধরে কথা বলেন ক্রাউন প্রিন্সের সঙ্গে। তাদের এই ফোনালাপের বিষয়ই ছিল ইসরাইল-হামাস যুদ্ধ। এই যুদ্ধ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কয়েক দশক ধরে চলমান সংকট ও উত্তেজনা প্রশমনে জরুরি ভিত্তিতে কূটনৈতিক উদ্যোগ নেয়ার ওপর গুরুত্ব দেয়া হয় ফোনকলে। ইরানের প্রেসিডেন্ট রইসিই ফোন করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে। তিনি ফোন ধরে এই সঙ্কটের একটি সমাধান খোঁজার জন্য সৌদি আরবের দ্ব্যর্থহীন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বলেন, চলমান উত্তেজনা বন্ধে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছে সৌদি আরব।  তিনি ইচ্ছাকৃতভাবে বেসামরিক জনগণকে টার্গেট করার বিরুদ্ধে একসুরে নিন্দা জানান। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনের মূলনীতিকে সমুন্নত রাখার গুরুত্ব জোর দিয়ে তুলে ধরেন।এই ফোনালাপে গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সেখানকার অধিবাসীদের বিষয়ে ভয়াবহ পরিণতির বিষয় তুলে ধরা হয়। দুর্ভোগ ও সহিংসতা বন্ধে তাদের প্রতিশ্রুতির কথা জোরালোভাবে বলার পাশাপাশি দুই নেতাই ফিলিস্তিনি জনগণের কল্যাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই সংকটের একটি দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। এর ধারাবাহিকতায় সৌদি আরব ও ইরানের মধ্যে সংলাপ সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ।  
(৩ মাস আগে) ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ১১:৩২ পূর্বাহ্ন